ঝিনাইদহে করোনাভাইরোসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন। এছাড়াও নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে ৮৫ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, রবিবার সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ নিয়ে ৫ জন মারা গেছে। এছাড়াও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০৯ জনে।
এছাড়াও নতুন করে ২৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৫ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ২৯ দশমিক ৬১ ভাগ।