চৌদ্দগ্রামে প্রেমিকের বিরুদ্ধে ৮ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের মামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৫ বছর বয়সী ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আবু তাহের চৌধুরী (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়।

আটক আবু তাহের উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের এবাদ উল্লাহ চৌধুরীর ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক।

জানা গেছে, প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে ৩০ জুলাই বিকাল থেকে ঘুরাঘুরির কথা বলে ওই ছাত্রীকে নিয়ে যায় আবু তাহের। রাত ১০টার দিকে তাকে ধর্ষণ করে বাড়ি দিয়ে আসে সে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেলে ধর্ষণের কথা স্বীকার করে ওই ছাত্রী। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে রবিবার চৌদ্দগ্রাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ‘স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালক আবু তাহেরের প্রেমের সম্পর্ক ছিল। এর সূত্র ধরে গত ৩০ জুলাই বিকাল ৪টা থেকে তারা দু’জনে অটোরিকশা নিয়ে ঘুরাঘুরি করে। একপর্যায়ে রাত ১০টার দিকে তাকে ধর্ষণ করে বাড়িতে দিয়ে যায় আবু তাহের। বিষয়টি জানাজানি হলে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। রাতেই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আবু তাহের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।