কভিড-১৯-এ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ৪ দশমিক ৫৪ কোটি টাকার একটি তহবিল বরাদ্দ করেছে ব্র্যাক ব্যাংক। মোবাইল ওয়ালেট বিকাশের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ব্র্যাক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থ দেবে। প্রায় ৩০ হাজার ২৬৭ পরিবার এই জরুরি সহায়তা পাবে।
প্রতিটি পরিবার পাবে ১ হাজার ৫০০ টাকা করে। গত রবিবার শুরু হওয়া এই প্রকল্পের অর্থ বিতরণ আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হবে।
অগ্রাধিকারে থাকছে কভিড সংক্রমণের উচ্চ ঝুঁকি এবং কঠোর লকডাউনের অধীনে থাকা ১০ জেলা । জেলাগুলো হলো- খুলনা, সাতক্ষীরা, বগুড়া, মাগুরা, দিনাজপুর, নাটোর, জয়পুরহাট, বাগেরহাট, চুয়াডাঙ্গা, চট্টগ্রাম। ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, আমরা কভিড-আক্রান্ত পরিবারদের সহায়তার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা ও নির্দেশনাকে স্বাগত জানাই। বিজ্ঞপ্তি