সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পীরগঞ্জ উপশাখা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় গতকাল সোমবার উদ্বোধন করেন সংসদ সদস্য জাহিদুর রহমান। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মো. কামাল উদ্দিন, লিগ্যাল অ্যান্ড রিকভারি বিভাগের প্রধান মো. আব্দুল্লাহ ও এসইভিপি মো. নুরুল আজিম প্রমুখ।