পূবালী ব্যাংকের ভার্চুয়াল কনফারেন্স

বর্তমান করোনাকালে ব্যাংকিং ব্যবস্থা গতিশীল রাখতে পূবালী ব্যাংকের  ৪৮২টি শাখার প্রধান, উপ-শাখা প্রধান, ইসলামিক ব্যাংকিং উইন্ডো প্রধান, অঞ্চল প্রধান এবং বিভাগ প্রধানদের অংশগ্রহণে সম্প্রতি তৃতীয় ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আলম খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আহসান, মোহাম্মদ ইছা ও মোহাম্মদ শাহাদাত হোসেন। বিজ্ঞপ্তি