নওগাঁয় ১০০০ দুস্থ পরিবার পেল বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা

নওগাঁর রানীনগর উপজেলায় ২৫০ দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। এছাড়া সবার মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। গতকাল উপজেলার কুজাইল বাজার মাঠে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই খাদ্যসামগ্রী বিতরণ করে শুভসংঘের সদস্যরা। এ সময় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল সারা দেশে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান। এছাড়া নওগাঁর সদর উপজেলায় ৫০০ দুস্থ পরিবারকে বসুন্ধরা গ্রুপের সহায়তায় ১০ কেজি করে চাল, তিন  কেজি ডাল ও তিন কেজি আটা দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ।

নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩০০ ও চন্ডিপুর বোর্ড মাদ্রাসা মাঠে ২০০ পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্যসামগ্রী বিতরণ করে শুভসংঘের সদস্যরা। এছাড়া সবার মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক মো. হারুণ-অর-রশীদ।

চন্ডিপুর বোর্ড মাদ্রাসা মাঠে উপস্থিত হয়ে ইউএনও মির্জা ইমাম উদ্দিন বলেন, করোনার কারণে এখন খেটে খাওয়া মানুষের জন্য জীবিকা চালানো কঠিন হয়ে পড়েছে। এই সময়ে বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী পেয়ে কিছুদিন নিশ্চিতে খেতে পারবে তারা। বিজ্ঞপ্তি।