চীন-পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়া ভারতের

দুই প্রতিপক্ষ দেশ চীন ও পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ভারত। আগামী ১১ থেকে ২৫ সেপ্টেম্বর রাশিয়ায় মিলিত হবে সাংহাই করপোরেশন অর্গানাইজেশনের সদস্যদেশগুলো। সেখানেই সন্ত্রাসবিরোধী পিস মিশন এক্সারসাইজে অংশ নেবে ভারতীয় সেনারা।

সাংহাই করপোরেশন অর্গানাইজেশনের সদস্য হিসেবে চীনের পিপলস লিবারেশন আর্মি এবং পাকিস্তান সেনাবাহিনীও এই মহড়ায় অংশ নেবে। পুরো মহড়ায় অংশগ্রহণ করবে প্রায় তিন হাজার সেনা। সন্ত্রাসবিরোধী ওই যৌথ অভিযানে মূলত বোঝাপড়ার ওপরই জোর দেওয়া হবে। এ ছাড়া জঙ্গি দমনে কোন দেশ, কীভাবে ব্যবস্থা নিয়ে থাকে, তাও দেখানো হবে।

২০০১ সালে প্রতিষ্ঠিত হয় সাংহাই করপোরেশন অর্গানাইজেশন। এর সদস্য ছিল চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। ২০১৭ সালে এই সংস্থার সদস্য হয় ভারত।

সংস্থাটির রাশিয়ায় অনুষ্ঠিতব্য এবারের মহড়ায় অংশ নেবে ভারতের তিন বাহিনীর প্রায় ২০০ সেনা। গত বছর চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনা থাকায় এতে অংশ নেয়নি দিল্লি।