সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) পর্ষদের চেয়ারম্যান এবং আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল পর্ষদের ৩৬২তম সভায় তারা নির্বাচিত হন।
যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রিধারী সেলিম রহমান বর্তমানে কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এই গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, কেডিএস এক্সেসরিজ, কেডিএস অ্যাপারেলস, কেডিএস লজিস্টিকস, কেডিএস আইডিআর, কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ, স্টিল এক্সেসরিজ, কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ। এআইবিএল পরিচালক হিসেবে যোগ দেওয়ার আগে তিনি অন্য একটি বেসরকারি ব্যাংকে ১৫ বছর পরিচালকের দায়িত্ব পালন করেন।
আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে শিক্ষাজীবন শেষে দেশে ফিরে ব্যবসা ও শিল্প ব্যবস্থাপনায় নিযুক্ত হন। বর্তমানে তিনি পূর্বাচল স্টিল মিলসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, পূর্বাচল ডিলার্স, পূর্বাচল এক্সক্লুসিভ, বেকো ফিডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস ও ইনটেক লিমিটেডের পরিচালক এবং পূর্বাচল গ্যাস ফিলিংয়ের স্বত্বাধিকারী। বিজ্ঞপ্তি