২৪ ঘণ্টায় আরও ২৪৫ জনের মৃত্যু শনাক্ত ১১,৪৬৩

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৫ জন। এ নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ৮৯৭ জনের। এ ছাড়া ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৬৩ জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জন।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৯৫৩টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ২০৭টি। এখন পর্যন্ত ৮১ লাখ ৬৪ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে করোনা রোগী শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১২৮ জন পুরুষ এবং নারী ১১৭ জন। এখন পর্যন্ত পুরুষ ১৫ হাজার ২৩০ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৬৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৩ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন মৃত্যুবরণ করেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে মারা গেছেন ৮৩ জন, চট্টগ্রামে ৭১ জন, রাজশাহীতে ১০ জন, খুলনায় ২৫ জন, বরিশালে ৬ জন, সিলেটে ১৮ জন, রংপুরে ১৯ জন এবং ময়মনসিংহে ১৩ জন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন এবং বাসায় ১১ জন।