মহেশপুরে অবৈধভাবে ভারত থেকে আসার পথে আটক ২

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় ২ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোপালপুর মাঠ থেকে  তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফরিদপুর জেলার ভাংগা থানার খাপুড়া গ্রামের বায়জিত শেখ (২৭) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ধানসাগর গ্রামের ইলিয়ার হোসেন (২৯)।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, যাদবপুর বিওপির সদস্যরা এই দুইজনকে আটক করে।

আটকরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এ ঘটনায় মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে।