সাভারে সাবেক যুবলীগ নেতাসহ ১০ জুয়াড়ি গ্রেপ্তার, মাদক উদ্ধার

সাভারে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে সাবেক যুবলীগ নেতাসহ ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ঘটাস্থল থেকে জুয়া খেলার নগদ ১৩ লাখ টাকা ও ৮ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে গ্রেপ্তারকৃতদের সাভার মডেল থানায় হস্তান্তর করে মাদক ও জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের জুয়া ও মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- সাভারের নামাবাজার এলাকার হাবিবুর রহমানের ছেলে সাবেক যুবলীগ নেতা মুক্তার হোসেন (৩৪), কামরুল হাসান (৩০), সুজন মিয়া (২৪), হামিদুর রহমান (২৮), আলম (৫০), তফিজ উদ্দিনের ছেলে মুক্তার হোসেন (৪৪), আব্দুর রহিম খোকন (৪৫), মনির হক (৪০), শামসু মিয়ার ছেলে মুক্তার হোসেন (৪২) এবং রাসেল মিয়া (৩৭)।