ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) প্রাইম ব্যাংককে দীর্ঘমেয়াদে ‘এএ’ (ডাবল এ) এবং স্বল্পমেয়াদে স্ট্যান্ডার্ড-২ (এসটি-২) ঋণমান নিশ্চিত করেছে। ব্যাংকের আউটলুক স্থিতিশীল উল্লেখ করা হয়েছে। ২০১৭-২০২০ সময়কালে ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী মূল্যায়ন করে এ ঋণমান প্রদান করা হয়েছে। এ ক্রেডিট রেটিং ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
এ ক্রেডিট রেটিং সম্পর্কে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, ‘সম্পদের গুণমান, গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক এবং দেশজুড়ে বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক প্রাইম ব্যাংককে দৃঢ় আর্থিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছে। ঝুঁকির বিপরীতে সম্পদের অনুপাত (সিআরএআর) ও খেলাপি ঋণের হার ব্যাংকিং ইন্ডাস্ট্রির গড়ের তুলনায় উৎকৃষ্ট অবস্থায় আছে। এই সুশাসন এবং দৃঢ় আর্থিক সূচকগুলো গত কয়েক বছর ধরে ‘এএ’ (ডাবল এ) ক্রেডিট রেটিং ধরে রাখতে আমাদের সহায়তা করেছে।’ বিজ্ঞপ্তি