বিসিকের এপিএবিষয়ক প্রশিক্ষণ কোর্স

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিষয়ক প্রশিক্ষণ কোর্স গত বুধবার অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান। সভাপতিত্ব করেন পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, বিসিকের সাবেক পরিচালক মো. খলিলুর রহমান এবং বর্তমান পরিচালক নেপাল চন্দ্র কর্মকার রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন। বিজ্ঞপ্তি