সুবিধাবঞ্চিতদের সহায়তায় ব্র্যাকের অংশীদার কানাডা

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় সেবা বাড়াতে গতকাল কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী কারিনা গোলড আগামী পাঁচ বছরে ৪  কোটি ৫০ লাখ কানাডীয় ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই অনুদানের মাধ্যমে কানাডা দীর্ঘমেয়াদি ত্রিপক্ষীয় অংশীদারত্বে ব্র্যাক এবং অস্ট্রেলিয়ার সঙ্গে যোগ দিল।  স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এগ্রিমেন্টে (এসপিএ) কানাডার অনুদানের একটি নির্দিষ্ট অংশ থাকছে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধার এবং কভিড-১৯ প্রতিরোধ কার্যক্রমের জন্য। কারিনা গোলড তার ভার্চুয়াল বাংলাদেশ সফরের সময় এই  ঘোষণা দেন। তিনি ব্র্যাকের নগর উন্নয়ন কর্মসূচি দেখতে ঢাকার ভাষানটেক বস্তিতে ভার্চুয়াল ভিজিটে অংশ নেন। এই প্রকল্পটিতেও অংশীদারত্বের মাধ্যমে  সহায়তা দেওয়া হবে।  বিজ্ঞপ্তি