ডিজিটাল অন্তর্ভুক্তিতে গ্রাহকের আস্থা মাইজিপিতে

ডিজিটাল অন্তর্ভুক্তিতে ভূমিকা রাখার মাধ্যমে পাঁচ বছরের যাত্রা শেষ করেছে ‘মাইজিপি অ্যাপ’। ২০১৬ সালের ৯ আগস্ট মাইজিপি ১.০-এর প্রাথমিক পর্যায়ের উন্মোচনের পর অ্যাপটির মাধ্যমে উপকৃত হয়েছেন ৩ কোটি ২০ লাখের বেশি গ্রামীণফোন গ্রাহক।

পাঁচ বছর আগে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে ‘মাইজিপি’। সবার জন্য তথ্য জানা ও প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা উন্মোচনের সঙ্গে ডিজিটাল স্বাক্ষরতা বাড়াতে চেষ্টা করছে মাইজিপি।      

গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম বলেন, ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে গ্রামীণফোনের ভূমিকা সব সময় অগ্রণী। ডিজিটাইজেশনের অন্যতম প্রধান সুবিধা ডিজিটাইজেশন ব্যবহারকারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখে এবং স্বচ্ছতা দেয়। ‘মাইজিপি’ গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ অ্যাপ। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা গ্রামীণফোনের প্রায় সব সেবা পাচ্ছেন। এ ছাড়া গ্রামীণফোনের আকর্ষণীয় সব ডিল ও অফার এবং উদ্ভাবনী গ্রাহকবান্ধব ফিচার রয়েছে ‘মাইজিপি’ অ্যাপে। গত পাঁচ বছরে ‘মাইজিপি’ বৃহৎ ডিজিটাল ডিস্ট্রিবিউশন অ্যাপে পরিণত হয়েছে। বিজ্ঞপ্তি