ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে ছয়জন করোনায় আর ১০ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ময়মনসিংহের এবং নেত্রকোনা ও পাবনার একজন করে। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে ময়মনসিংহের নয়জন আর গাজীপুরের একজন।
ডা. মহিউদ্দিন মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৯৬ জন। এদের মধ্যে ২২ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন।
এদিকে জেলায় ১ হাজার ৭১ জনের নমুনা পরীক্ষা করে ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ১৬ দশমিক ৯৯ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।