আলোচনায় বসতে প্রেসিডেন্ট প্রাসাদে তালেবান প্রতিনিধি

আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে আট থেকে নয়জনের তালেবান প্রতিনিধি দল ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে বিবিসি।

তালেবানের মুখপাত্র সুহেল শাহীন বিবিসিকে বলেন, আফগানিস্তানের জনগণের প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না।

তিনি বলেন, 'আমরা আফগানিস্তানের মানুষকে, বিশেষ করে কাবুল শহরে তাদের সম্পত্তি, তাদের জীবনের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করছি। আমরা দেশ ও জনগণের সেবক। আমাদের নেতা আমাদের বাহিনীকে নির্দেশ দিয়েছে কাবুলের গেটে থাকতে, শহরে প্রবেশ না করতে। আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় আছি।'

তিনি জানান, যে সব আফগান নাগরিক ইসলামী সরকার গঠনে অংশগ্রহণ করবে, তালেবান না হলেও তাদের সরকার গঠনে অন্তর্ভূক্ত করা হবে।

মার্কিন নাগরিকদের সরিয়ে না নেওয়া পর্যন্ত তালেবানদের কাবুলে প্রবেশ না করার অনুরোধ করেছেন মার্কিন বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ। কাবুলে মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সবাইকেই সরিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন...  নারী অধিকারের প্রতি ‘সম্মান জানাবে’ তালেবান