নরসিংদীতে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মুক্তির মহানায়ক’ উদ্বোধন

নরসিংদী সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘মুক্তির মহানায়ক’ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এটি উদ্বোধন করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। পরে মন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহতদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। নরসিংদী পৌরসভার অর্থায়নে মুক্তির মহানায়ক ম্যুরালটির নির্মাণকাজ করেন ভাস্কর অলি মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব, শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল,  পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া, বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রী ও রাজনৈতিক নেতারা।