মেষ : কেতুর অবস্থানের কারণে এ সপ্তাহে জাতকের আর্থিক অবস্থা সচ্ছল হবে। তবে ঋতুর প্রভাবে ঠান্ডাজনিত সমস্যা দেখা দেবে।
বৃষ : নীতির রাজা রাজনীতির সেবকদের ভাগ্য সুপ্রসনড়ব। আজই ভালো কোনো সংবাদ আপনাকে চমকে দিতে পারে।
মিথুন : সন্তানের সফলতা আপনাকে গর্বিত করবে। আজ আপনার দূরের যাত্রা শুভ।
কর্কট : গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার অসাবধানতায় সম্পত্তির বিষয়ে ক্ষতির সম্মুখীন হতে পারেন। সাবধান হোন।
সিংহ : বাড়ন্ত কিশোরীরা বিয়ের প্রলোভনের শিকার হবেন। বিষয়টি লুকিয়ে না রেখে বাড়ির বড়দের সাহায্য প্রার্থনা করুন।
কন্যা : আপনার বহুদিনের পরীক্ষিত বন্ধুর প্রতারণায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কাছের লোককে হৃদয় নয়, যুক্তি দিয়ে বিচার করবেন।
তুলা : পথিমধ্যে দুর্ঘটনার যোগ রয়েছে। আজ অপ্রয়োজনে ভ্রমণ না করাই ভালো। আর্থিকভাবে লাভবান হতে পারেন।
বৃশ্চিক : কভিডের কারণে উদ্ভূত বিদেশযাত্রার সমস্যা দূর হবে। আপনার বিদেশযাত্রা শুভ হোক।
ধনু : আপনার ব্যবসা ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনে সতর্ক হোন।
মকর : এ সপ্তাহব্যাপী মকর জাতকের শিল্প-সাংস্কৃতি অঙ্গনে সফলতার যোগ রয়েছে। অযাচিত রূপে অর্থলাভের সুযোগ আসবে।
কুম্ভ : আপনার বহুল কাক্সিক্ষত অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। আকাঙ্ক্ষার ফল দেরিতে পেলেও প্রচুর আনন্দদায়ক।
মীন : টাকা-পয়সা লেনদেনের আগে একটু বিচার-বিবেচনা করবেন। নিকটজনের কাছ থেকে প্রতারিত হতে পারেন।