ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে ৪৬ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বুধবার সকাল পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ নিয়ে ২ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ১ জন।
এছাড়াও ২৪ ঘণ্টায় ২৪৩ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৮ দশমিক ৯৩ ভাগ।