মাজিয়াকে হারিয়ে এএফসি কাপে বসুন্ধরার শুভ সূচনা

স্বাগতিক মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে হারিয়ে এএফসি কাপের গ্রুপ পর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস।

বুধবার মালদ্বীপের রাজধানী মালের মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জয় তুলে নেয় বাংলাদেশের চ্যাম্পিয়নরা।

শুরুতে আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনিয়ো।

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়া কিংসরা দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না পেলেও পূর্ণ পয়েন্ট পেতে তাদের অসুবিধা হয়নি।

একই ভেন্যুতে শনিবার বসুন্ধরা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতের বেঙ্গালুরু এফসির বিপক্ষে। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারতের আরেক দল মোহনবাগান এফসি।

বসুন্ধরার জয়ে দিনে বেঙ্গালুরু এফসি ২-০ গোলে হেরেছে মোহনবাগানের বিপক্ষে।