পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের সাবসিডিয়ারি সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সম্পদ ব্যবস্থাপকের লাইসেন্স পেয়েছে। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটিকে এই লাইসেন্স দিয়েছে।
এদিকে সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মীর আরিফুল ইসলাম যোগদান করেছেন। পুঁজিবাজারে ১৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মীর আরিফুল সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্টে যোগদানের আগে প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের হেড অফ রিসার্চ অ্যান্ড ফান্ড ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
সন্ধানী গ্রুপের মার্চেন্ট ব্যাংক সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড ও ব্রোকারেজ হাউজ মোনা সিকিউরিটিজ লিমিটেড নামে পুঁজিবাজার সংশ্লিষ্ট আরও দুটি প্রতিষ্ঠান রয়েছে। এবার সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের লাইসেন্স পাওয়ায় পুঁজিবাজারে তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও সম্প্রসারিত করার সুযোগ পেল। বিজ্ঞপ্তি