সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের একটি গ্রামে দুই মেয়েকে ধর্ষণের অভিযোগে পুলিশ বাবা দবিরউদ্দিনকে (৪৫) বুধবার রাতে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ জানান, স্ত্রী মাঠে কাজ করতে যাওয়ার সুযোগে কৃষক দবির উদ্দিন তার বড় মেয়েকে হত্যার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। এরপর কোরবানির ঈদের দুদিন আগে তার ছোট মেয়ে স্কুলছাত্রীকে একই কৌশলে ধর্ষণ করে। ঘটনাটি তার বড় বোন জানার পর মায়ের কাছে বিষয়টি ফাঁস করে দেয়। মঙ্গলবার রাতে তাদের মা বাদী হয়ে স্বামী দবির উদ্দিনের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ বুধবার রাতে সলঙ্গা থানার দবিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।