গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় যে পাঁচজন মারা গেছেন; তাদের মধ্যে করোনায় তিন এবং উপসর্গে দুইজন।
ডা. সাইফুর রহমান বলেন, এই সময়ের মধ্যে করোনা নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ৯ জন। বর্তমানে হাসপাতালটিতে মোট করোনা রোগী রয়েছে ৯৫ এবং উপসর্গসহ মোট ভর্তি আছে ১২৬ জন।
তিনি বলেন, গত এক সপ্তাহে রোগী ভর্তি এবং মৃত্যু ও শনাক্তের হার কমে এসেছে। ফরিদপুর পিসিআর ল্যাব এ করোনা পরীক্ষা নতুনভাবে শনাক্তের হার গড়ে ২০ থেকে ২৫ শতাংশের মধ্যে রয়েছে। যা গত দেড় মাসের তুলনায় সর্বনিম্ন।
ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান জানিয়েছেন, মহামারী করোনায় এ পর্যন্ত ফরিদপুর জেলায় মৃত্যু হয়েছে ৪৮৪ জনের। এছাড়াও করোনা শনাক্ত হয়েছে ২০ হাজারের অধিক, এর বিপরীতে সুস্থ হয়েছে ১৫ হাজার ৬০০ জন।