ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের এক্সক্লুসিভ পার্টনার হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। গ্রাহকরা ওয়ালকার্ট থেকে ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য কিনতে পারবেন।
ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালকার্ট শিগগিরই চালু হতে যাচ্ছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ এবং ওয়ালকার্টের ব্যবস্থাপনা পরিচালক সাবিহা জারিন অরনা চুক্তিতে সই করেন। ইতিমধ্যেই ওয়ালকার্টের ওয়েবসাইট ‘ওয়ালকার্ট ডটকম’-এ অসংখ্য প্রতিষ্ঠান সেলার হিসেবে নিবন্ধিত হয়েছে। বিজ্ঞপ্তি