রাঙ্গামাটির কাউখালিতে পাথরবোঝাই ট্রাকসহ পোয়াপাড়া বেইলি সেতুটি ধসে পড়েছে। এ সময় অন্তত দুজন আহত হয়েছেন। গত শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। সেতুটি ভেঙে পড়ায় কাউখালি-নাইলাছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পাথরবোঝাই ট্রাকটি উপজেলার ঘাগড়া ইউনিয়ন ও কলমপতি ইউনিয়নের সীমান্তবর্তী পোয়াপাড়া বেইলি সেতুতে উঠলে সেতুটি ভেঙে ট্রাকসহ কাউখালি খালে পড়ে যায়। এতে ট্রাকে থাকা দুই-তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিন বলেন, এ বিষয়ে আমরা খবর পেয়েছি। তবে সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত এখনই বলতে পারছি না।