শরিয়াহসম্মত ডুয়েল কারেন্সি কার্ড এনেছে ইসলামী ব্যাংক

দেশে শরিয়াহসম্মত মাস্টারকার্ড টাইটেনিয়াম, গোল্ড ডেবিট, ওয়ার্ল্ড ও গোল্ড ক্রেডিট ও প্রিপেইড কার্ড চালুর ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। কন্ট্যাক্টলেস এসব কার্ডের মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সহজে  লেনদেন করা যাবে।

গতকাল এসব কার্ডের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল ও বাংলাদেশে ইসলামিক ব্যাংকগুলোর কেন্দ্রীয় শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান  মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা এতে সভাপতিত্ব করেন।

ব্যাংক বিজ্ঞপ্তিতে জানায়, দেশে-বিদেশে কার্ডধারীদের কেনাকাটা সহজ করা এই কার্ডগুলো চালুর লক্ষ্য। এতে আন্তঃদেশীয় লেনদেন বাড়বে। ভ্রমণের সময় বিদেশি মুদ্রা বহনের প্রয়োজন পড়বে না।