সাতক্ষীরায় রাতে পুকুরে সাঁতারের সময় ডুবে নকল নবীশের মৃত্যু

সাতক্ষীরা প্রেস ক্লাব সংলগ্ন শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পৌরদীঘিতে সাঁতারের সময় পানিতে ডুবে এক নকল নবীশের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন বলেন, রবিবার রাত পৌনে আটটার দিকে সাতক্ষীরা সদর সাব রেজিস্টার মশিয়ার রহমান, নকল নবীশ মহিবুল্লাহ তরু (৪৭) ও রাসেল একসাথে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পৌরদীঘিতে নেমে সাঁতরে এপার ওপার যাওয়া আসার সিদ্ধান্ত নেন।

দীঘি পার হওয়ার পথেই সাঁতাররত অবস্থায় নকল নবীশ মহিবুল্লাহ তরুর মৃত্যু হয়। তরু সদর উপজেলার শাল্যে গ্রামের মৃত দ্বীন আলী সরদার ওরফে দুখু মুন্সীর ছেলে।

ওসি দেলোয়ার জানান, ময়নাতদন্ত ও অধিকতর তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানানো সম্ভব হবে।

সাতক্ষীরা সদর উপজেলা নকল নবীশ সমিতির সাধারণ সম্পাদক মীর মাহমুদুল ইসলাম লাল্টু জানান, মহিবুল্লাহ তরু জেলা নকল নবীশ সমিতির সভাপতি ছিলেন।