চট্টগ্রামে একদিনে করোনায় ৫ মৃত্যু, শনাক্ত হার ১৫.৪৩ শতাংশ

চট্টগ্রামে নতুন করে ২১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ১৫ দশমিক ৪৩ শতাংশ। একই সময়ে আরও ৫ করোনা রোগীর মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্টে এসব তথ্য জানা যায়।

রিপোর্টে দেখা যায়, গতকাল রবিবার চট্টগ্রামের ১ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ২১৯ রোগীর মধ্যে শহরের ১১৯ ও ১৩ উপজেলার ১শ’ জন।

গতকাল করোনায় শহরের ৩ জন ও গ্রামের ২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা এখন ১ হাজার ১৮৩ জন। এতে শহরের ৬৭০ জন ও গ্রামের ৫১৩ জন।

এদিন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৮১৬ জন। মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৬৫ হাজার ৯৭৫ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৯ হাজার ৩৪৯ জন ও বাসায় থেকে চিকিৎসায় সুস্থ হন ৫৬ হাজার ৬২৬ জন।