ঢাকায় ডিবিএল গ্রুপ সম্প্রতি সিলেটের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৬৫ কোটি ডলার বিনিয়োগে ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এ সময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, উপব্যবস্থাপনা পরিচালক এম এ কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।