মেসিকে রিমসের বিপক্ষে স্কোয়াডে রাখার ইঙ্গিত পচেত্তিনোর

লিওনেল মেসি পিএসজিতে যোগ দিলেও এখনো মাঠে নামেননি। যদিও পিএসজির লিগ অভিযান শুরু হয়ে গেছে এরই মধ্য। তবে পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো জানিয়েছেন, আগামী সপ্তাহের লিগ ওয়ানের ম্যাচে স্কোয়াডে রাখা হতে পারে আর্জেন্টাইন তারকাকে।

২৯ অক্টোবর লিগ ওয়ানে রিমসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। সব ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই ফরাসি ক্লাব তথা ফরাসি লিগে অভিষেক হয়ে যাবে মেসির।

ইএসপিএনকে পচেত্তিনো বলেছেন, ‘এই সপ্তাহটা মেসির জন্য দারুণ কেটেছে। আমরা আশা করছি সামনের সপ্তাহটা লম্বা হতে যাচ্ছে এবং সবকিছু ঠিকভাবে হবে। সে (মেসি) গ্রুপের অংশ হতে পারে এবং দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ শুরু করতে পারে।’

নতুন মৌসুমে এরই মধ্যে তিনটি লিগ ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। সবগুলোতেই জয় তুলে নিয়ে আছে টেবিলের শীর্ষে। এই তিনটি ম্যাচই তারা খেলেছে মেসি, নেইমারের মতো তারকাকে ছাড়া।