কমিউনিটি ব্যাংক বাংলাদেশের নির্বাহী কমিটির সভা

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পর্ষদের নির্বাহী কমিটির তৃতীয় সভা গত মঙ্গলবার ঢাকায় পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পর্ষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। সভায় এক্সিকিউটিভ কমিটির সদস্যদের মধ্যে ড. মো. মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন অ্যান্ড ইন্সপেকশন); চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম, ডিজি (অ্যাডিশনাল আইজি), র‌্যাব; মো. ফেরদৌস আলী চৌধুরী, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট), কাজী মশিউর রহমান, স্বতন্ত্র পরিচালক এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি