ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট গতকাল রাজধানীর শ্যামলীতে উদ্বোধন করেছে কাস্টমার কেয়ার সেন্টার।
এক বিজ্ঞপ্তিতে আলেশা মার্ট জানায়, দেশে ই-কমার্স ইন্ডাস্ট্রির দ্রুত প্রসার হচ্ছে। দেশের বেশিরভাগ ই-কমার্স প্রতিষ্ঠান কল সেন্টারনির্ভর গ্রাহকসেবা দিচ্ছে। আলেশা মার্ট উপলব্ধি করেছে কাস্টমারদের সরাসরি সেবা দেওয়ার চাহিদা। সে লক্ষ্যেই এক ছাদের নিচে গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান নিশ্চিতে আলেশা মার্টের এই কাস্টমার কেয়ার সেন্টার।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলেশা মার্টের এক্সিকিউটিভ ডিরেক্টর জান্নাতুন নাহার, হেড অব কাস্টমার সার্ভিস এসএম মঞ্জুরুল ইসলাম, হেড অব অপারেশন মো. শাহরিয়ার, পাভেল, আলেশা হোল্ডিংসের লিগ্যাল অ্যাডভাইজার অ্যান্ড হেড অব করপোরেট, লিগ্যাল অ্যাফেয়ার্স তামান্না মৌরীন, ম্যানেজার হিউম্যান রিসোর্স এলিজা দুলাল প্রমুখ।