বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিসেইফ ফাউন্ডেশন সমঝোতা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিসেইফ ফাউন্ডেশনের মধ্যে গতকাল নিরাপদ ও টেকসই খাদ্য সংশ্লিষ্ট বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিএসএল অফিস ভবনে কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান  মো. আব্দুল কাইউম সরকার। স্বাক্ষরপত্রে সই করেন বিএফএসএ সচিব আব্দুন নাসের খান ও বিসেইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক।

এ সময় প্রধান অতিথি বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরাপদ খাদ্য আন্দোলন আরও বেগবান হবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত হবে। সরকারি বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বাড়ানো, গবেষণার মান উন্নয়ন, নীতিগত পরামর্শ প্রদান, নিরাপদ খাদ্য বিষয়ক ভোক্তাদের সক্ষমতা বৃদ্ধিকারক প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের উদ্দেশে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।  বিজ্ঞপ্তি