ফের ১০ হাজার ছাড়াল মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ১০ হাজার ৯১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ৯৬৩ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৬ লাখ ২৪ হাজার ৮২৪ জন রোগী। এর আগে গত ১৯ আগস্ট এক দিনে ১০ হাজারের বেশি মৃত্যুর তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটারস। ওইদিন ১১ হাজার ১০৭ জনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৩৯ লাখ ৯১ হাজার ১৭৫ জনের। এর মধ্যে মারা গেছে ৪৪ লাখ ৬৫ হাজার ২১৭ জন। আর সুস্থ হয়ে উঠেছে ১৯ কোটি ১৪ লাখ লাখ ৩৬ হাজার ৭৯০ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৩ কোটি ৮৯ লাখ ৬৮ হাজার ৯২৫ জন। এর মধ্যে ৬ লাখ ৪৮ হাজার ১৬১ জন মারা গেছে। আর সুস্থ হয়েছে ৩ কোটি ৬ লাখ ১৮ হাজার ৬৪৪ জন। সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৫ লাখ ১১ হাজার ৩৭০ জন। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ৩৫ হাজার ৭৮৮ জন। এ ছাড়া সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ৬২৬ জন।

সংক্রমণে তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা ২ কোটি ৬ লাখ ১৫ হাজার ৮ জন। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ৭৫ হাজার ৮২৯ জন। আর সুস্থ হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ৮৪৩ জন।

সংক্রমণের তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইরান, ইতালি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।