থাতেইয়ামা কবির ও মোহাম্মদ জামিল ইকবাল গত বুধবার এনআরবি ব্যাংকের পর্ষদ সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ও জাপানের যৌথ নাগরিক থাতেইয়ামা কবির বর্তমানে কবির অটো এক্সপোর্ট কোম্পানির প্রেসিডেন্ট, কেএম গ্লোবাল লিমিটেড ও সফট বাংলার চেয়ারম্যান, সামডে ডেভেলপমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও ওশান অটো বাংলাদেশ এবং কেএম ইন্টারন্যাশনালের কর্ণধার। বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ নাগরিক জামিল ইকবাল কন্সট্রাকশন কোম্পানি জামিল ইকবাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। বৃহৎ কন্সট্রাকশন মেশিনারিজ আমদানিকারকও তিনি। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন সদস্য। জামিল ইকবাল সিলেটে সর্বোচ্চ করদাতা হিসেবে সাতবার জাতীয় পুরস্কার অর্জন করেন। বিজ্ঞপ্তি