ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লা লালমাই উপজেলায় ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার (২৯ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে উপজেলার হরিশচর এলাকায় চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

এতে নিহত হন লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসবপদুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রনি (২৫) এবং শানিচোঁ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৭)। তিন ব্যক্তি মোটরসাইকেলে করে লালমাই লেভেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনে ধাক্কায় নিহত হন। এ ঘটনায় অপর ব্যক্তি আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম বলেন, একই সময় ঢাকামুখী চট্টলা এক্সপেস ও চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী  হরিশচর রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন লেভেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে। চট্টলা এক্সপ্রেস তাদের নজরে থাকলেও বিপরীত দিক থেকে মহানগর প্রভাতী এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন।  আহত একজন হাসপাতালে চিকিৎসাধী রয়েছে। নিহত দুইজনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।