ঢালিউড কিং শাকিব খান তার ভেরিফায়েড ফেইসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই পোস্টের নিচে এসে আরেক প্রাক্তন নায়ক ওমর সানী একটি মন্তব্য করেন। তার রেশ ধরে গতকাল সকাল থেকে শুরু হয় নেটযুদ্ধ। শনিবার রাতে দেওয়া শাকিব খানের ওই পোস্টে তিনি লিখেছেন, Always remember that your present destination isn’t your final destination. The best is yet to come, be patient! !’ এর নিচে এসে ওমর সানী লেখেন, ‘লেখা তো তোর না, কে লিখেছে, ভাই ভালো থাকিস।’ বিষয়টিকে কটূক্তি ও অসম্মানজনক মনে করে শাকিবভক্তরা বেজায় খেপেছেন। এমন পরিস্থিতিতেও বরাবরের মতো নীরবতা পালন করছেন শাকিব খান। যদিও তার হয়ে লড়াই করে চলেছেন ভক্তরা। ওই কমেন্টের নিচেই পড়েছে কয়েকশ প্রতিক্রিয়া। যার বেশিরভাগই ওমর সানীকে তুলোধুনো করা হয়েছে। একজন লিখেছেন, ‘সানী ভাই, ভেবেছিলাম একটু পরিবর্তন হইছেন!!’ আরেকজনের মন্তব্য, ‘আপনার মতো ভুলভাল লেখার চেয়ে অন্যকে দিয়ে শুদ্ধ লেখানো অনেক ভালো।’ সবার ভাষ্য একই, ওমর সানী তার অনুজ তারকাকে নিয়ে এমন প্রকাশ্য অপমানসূচক মন্তব্য করতে পারেন না। তবে ওমর সানী ও শাকিব খানের মধ্যে খারাপ সম্পর্কের নজির অতীতে পাওয়া যায়নি। তাই অনেকেই ধারণা করছেন, অনেকটা মজা করতে গিয়েই মন্তব্যটি করেছেন ওমর সানী। যেটা তিনি প্রায়শই করে থাকেন। এমনকি তাকে নিয়েও মজা করে অনেকে।