পাবনার ঈশ্বরদীতে পুকুরের পানিতে ডুবে মাহিন হোসেন (৯) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল থেকে নিখোঁজ ওই শিশুকে প্রায় ১ ঘণ্টা খোঁজাখুঁজি করে পুকুরে থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
মাহিন উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, শারীরিক প্রতিবন্ধী শিশু মাহিন বাড়ির পাশে ছামু মৃধার পুকুর পাড়ে খেলছিল। সবার অলক্ষ্যে সে পুকুরে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়।
অনেকক্ষণ তাকে কোথাও দেখতে না পেরে সবাই খোঁজাখুঁজি করার একপর্যায়ে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।