উখিয়ায় বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১৭-এর এইচ/১০৪ সাব ব্লকে মোহাম্মদ সালামের বসত ঘরে ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ক্যাম্প ৮-এর মো. হারেস ও ক্যাস্প ২-এর ওয়েস্ট, ব্লক ডি/৪ এর নাজমুল হাসান। তারা দুজনে সম্পর্কে ভায়রা।

আহতরা হলেন ক্যাম্প ১৭-এর মো. হাকিমের ছেলে মো. সালাম (৩৫) ও তার দুই মেয়ে। তারা কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এ বিষয়ে ক্যাম্প ১৭ ব্লক এইচ ১০৪-এর মাঝি জাফর বলেন, সালামের দুই মেয়ে তাদের স্বামীকে নিয়ে বাপের শেডে বেড়াতে আসে। রাতের বজ্রপাতে দুই মেয়ের জামাই মারা যায়।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ১৪-এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।