কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম।

গত ৩১ আগস্ট শফিকুলকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বহাল করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী শফিকুল ১৯৯৩ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। চাকরি জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসে মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন।