সাউথইস্ট ব্যাংক পর্ষদের ৬৩৬তম সভায় আজিম উদ্দিন আহমেদ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাাতক ডিগ্রিধারী আজিম উদ্দিন আহমেদ সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য।
তিনি মিউচুয়াল গ্রুপ, মিউচুয়াল ট্রেডিং কোম্পানি, এডি হোল্ডিংসের চেয়ারম্যান। ডেনমার্কের আরলা ফুডস ও মিউচুয়াল মিল্ক প্রোডাক্টের ডানো ব্র্যান্ডের দুধ উৎপাদক প্রতিষ্ঠান আরলা ফুডস বাংলাদেশের চেয়ারম্যান। তিনি মিউচুয়াল এগ্রো কমপ্লেক্স, মিউচুয়াল ডিপার্টমেন্টাল স্টোর এবং মিউচুয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিলোনিয়া এজেন্সির অংশীদার বাংলাদেশের একমাত্র হরলিক্স প্রস্তুতকারক মিউচুয়াল ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি মিউচুয়াল লজিস্টিক সার্ভিসেরও ম্যানেজিং পার্টনার। আজিম উদ্দিন দেশের প্রথম বেসরকারি বিশ^বিদ্যালয় নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের বর্তমান সভাপতি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য। তিনি বিভিন্ন ব্যবসা ও সামাজিক সংস্থার সঙ্গে জড়িত। বিজ্ঞপ্তি