রূপায়ণ সিটি উত্তরায় সেলস কনফারেন্স অনুষ্ঠিত

দেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার হাফ ইয়ারলি সেলস কনফারেন্স গতকাল রবিবার রূপায়ণ ম্যাজেস্টিক ফেইজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। অনুষ্ঠানে তিনি বলেন, ‘দৃঢ় মনোবল এবং দূরদর্শিতার পাশাপাশি কঠোর পরিশ্রমই একজন মানুষকে সমাজের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়। যেখান থেকে দেশ ও দশের জন্য কিছু করার সুযোগ থাকে। প্রতিটি নেতৃত্বের মূলেই ত্যাগ অনিবার্য। জীবনের অসংখ্য আবেদন পেছনে ফেলে যারা প্রতিনিয়ত ত্যাগ শিকার করে সামনে এগিয়েছেন তারাই সফলকাম। এমন মনোমুগ্ধকর বক্তব্য তারুণ্যের মনোবল আরও দ্বিগুণ উৎসাহে পরিপূর্ণ।’

কনফারেন্সে সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে হেড অব সেলস হিসেবে দায়িত্ব দেওয়া হয় রেজাউল হক লিমনকে, এসএম রুবেল হোসেনকে দেওয়া হয় প্রমোশন এবং ডিজিএম (সেলস) তানভীর আহাদ ও এজিএম (সেলস) আশিকুর রহমানকে সম্মাননা দেওয়া হয়।

কনফারেন্সে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ, রাতুল প্রোপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং রূপায়ণ গ্রুপের শেয়ারহোল্ডার ডিরেক্টর নওরীন জাহান মিতুল, শেয়ারহোল্ডার ডিরেক্টর সাইফ আলী খাঁন অতুল এবং শেয়ারহোল্ডার ডিরেক্টর আসিফ আলী খাঁন, রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহাবুবুর রহমানসহ রূপায়ণ সিটি উত্তরা শতাধিক সেলস লিডার ও রূপায়ণ গ্রুপের কর্মকর্তারা।