সৈয়দ সাজেদুল করিম সাউথইস্ট ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

গত ২ সেপ্টেম্বর সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ সৈয়দ সাজেদুল করিমকে অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করেছে। স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম ঝুঁকি ব্যবস্থাপনা কমিটিরও সদস্য। সাবেক এই সচিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন ছাড়াও যুক্তরাষ্ট্রের ডালাসের নর্থ টেক্সাস ও সাউদার্ন মেথোডিস্ট বিশ্ববিদ্যালয় থেকে পেট্রোলিয়াম অ্যাকাউন্টিংয়ের ওপর ডিপ্লোমা অর্জন করেন। সৈয়দ সাজেদুল করিম তার দীর্ঘ কর্মজীবনে পেট্রোবাংলার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ উন্নয়ন সংস্থার সদর দপ্তরসহ ইথিওপিয়া ও ক্যামেরুনভিত্তিক কতিপয় জাতিসংঘ সংস্থার বহিঃনিরীক্ষক হিসেবেও কাজ করেন। তিনি দুই বছরের বেশি সময় সিসিলিজ সরকারের নিরীক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।  বিজ্ঞপ্তি