শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের সভা গত বুধবার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কিছু সংখ্যক পরিচালক সভায় ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদের সভাপতিত্ব বেশকিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল বারেক, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, আব্দুল হালিম, মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।