মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) মেষরাশির স্ত্রী-পুরুষ নির্বিশেষে জাতক অকপটে মতামত প্রকাশ করার ফলে কর্মক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মকর্তা দ্বারা নিগৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) বৃষ নারী-পুরুষের এ-সপ্তাহটা কোনো উচ্চাভিলাষী পরিকল্পনা না করাই ভালো। কারণ চন্দ্রের নেত্রে অবস্থানের ফলে যে-কোনো পরিকল্পনা ভেস্তে যাবে।
মিথুন (২১ মে-২০ জুন) মিথুন রাশির জাতক-জাতিকা শিল্পাঙ্গনে বিশেষরূপে অবদান রাখবেন। জাতকের মলিন পোশাক সমাজে ভুলের অবতারণা করবে। যাত্রা শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই) কর্কট নারী-পুরুষ নির্বিশেষে কর্মক্ষেত্রে প্রকৃত উপাদানের অভাবে আপনার নিমির্ত বস্তু সমালোচনার সম্মুখীন হবে। নীলা পাথর গ্রহণে সুফল আনবে।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) সিংহরাশির জাতক-জাতিকা নিজ নিজ উন্নতির জন্য কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝির শিকার হবেন। যাত্রা শুভ।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) কন্যারাশির জাতক এ-সপ্তাহে গবাদি পশু পালনে বিশেষরূপে জড়িয়ে পড়বেন। অর্থলগ্নির বিষয়ে বৈদেশিক প্রতিষ্ঠানের আনুকূল্য পেতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) তুলারাশির জাতকের প্রণয়ের ক্ষেত্রে কামদেবের শরণাপন্ন হবেন। তবে পারিবারিক ও প্রতিবেশীর অতি আগ্রহে বিড়ম্বনার শিকার হতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) তৃষিত গ্রহের দশান্তদর্শার মধ্যভাগে চন্দ্রের অবস্থানের ফলে এ-সপ্তাহে আপনজনের সঙ্গে বিবাদহেতু অযথা অর্থহানি ঘটবে। বিবাদ এড়িয়ে চলুন।
ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) ধনুরাশির, জাতক নারী-পুরুষ নির্বিশেষে শত্রুতাজনিত কারণে যে-কোনো সৃষ্টিশীল কাজে বাধা পাবেন। এমনকি মাছচাষ বা সবজি ফলনে বাধা আসবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) মকর জাতক এ-সপ্তাহে নিজ বুদ্ধি ও উদারচেতা ব্যবহারের কারণে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করবেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) দশপতি মঙ্গল থেকে শুক্র কেন্দ্রের দ্বিতীয় কোণে অবস্থানের ফলে রাষ্ট্রীয় প্রভাবশালী ব্যক্তি অবৈধ পথে অর্জিত সম্পত্তির জন্য রাজরোষে পড়বেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) জন্মকুন্ডলীতে শুক্র স্বক্ষেত্রে পঞ্চমে অবস্থানের ফলে, কোনো নিকট আত্মীয়ার কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ষড়যন্ত্রের শিকার হয়ে বেইজ্জত হবেন।