বাংলাদেশের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বুধবার বিকেল ৪টায়, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
চতুর্থ টি-টোয়েন্টি জিতে সিরিজ নিজেদের করে নেওয়ায় বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে। নেই সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফউদ্দীন। তাদের পরিবর্তে সুযোগ পেলেন সৌম্য সরকার, শামীম হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
চোটে পড়ায় সাকিব যে শেষ টি-টোয়েন্টি খেলবেন না তা আগেই জানা গিয়েছিল। নিয়মরক্ষার ম্যাচে সুযোগ পেলেন সৌম্য-তাসকিনরা। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।
একাদশে পরিবর্তন এনেছে কিউইরাও। ফিরেছেন স্কট কুগেলেইন, জ্যাকব ডাফি ও বেন সিয়ার্স। বাদ পড়েছেন ব্লেয়ার থিকনার ও হামিশ বেনেট। চোটে পড়ায় নেই টম ব্লান্ডেল।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাসুম আহমেদ, শামীম হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবিন্দ্র, উইল ইয়ং, টম লাথাম (অধিনায়ক-উইকেটরক্ষক), কলিন ডি গ্রান্ডহোম, হেনরি নিকলস, কোল ম্যাকঞ্চি, স্কট কুগেলেইন, অ্যাজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ও বেন সিয়ার্স।