'গজারিয়ার নদী-খাল ও পরিবেশ রক্ষা কমিটি' নামে ১৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের একটি রেস্টুরেন্টে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির আহ্বায়ক মনোনিত হন আলোকচিত্র সাংবাদিক ও গবেষক সাহাদাত পারভেজ।
এতে যুগ্ম আহ্বায়ক মনোনিত হন যথাক্রমে মো. আতাউর রহমান আরজু, মো. শফিক ঢালী, মুহাম্মদ মাসুম খান, মুহাম্মদ রিয়াদ হোসেইন দাউদ, মীর মো. ফেরদাউস, মো. মিরাজ হোসেন, মো. শামীম ফরায়েজি, মো. জাহাঙ্গীর হোসেন সিকদার ও মো. মহসীন প্রধান।
সদস্য মনোনিত হন যথাক্রেম অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, মো. মোয়াজ্জেম হোসেন, মো. ফজলুল হক নয়ন, মো. মাহমুদুল হাসান, মো. শহীদুল্লাহ, মো. সাত্তার মাস্টার, মো. জসিম উদ্দিন, আব্দুর রশিদ ও মাসুম মৃধা।
আহ্বায়ক কমিটি গঠনের আগে মো. আতাউর রহমান আরজুর সভাপতিত্বে গজারিয়ার নদী, খাল, বিল, নালা ও পরিবেশ রক্ষা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বাংলাদেশ নদী কমিশনের এক নম্বর তালিকাভুক্ত নদী দখলদার থ্রি এঙ্গেল কোম্পানির ফুলদী নদীর মুখ বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানান।
এ ছাড়া অন্যান্য নদী-খাল দখল-ভরাটসহ গজারিয়ার তিন ফসলি জমি রক্ষা বিষয়েও আলোচনা হয়।
আলোচকরা বাংলাদেশ নদী রক্ষা আইন-২০২০ অনুযায়ী নদী ও পরিবেশবান্ধব শিল্পায়ন নিশ্চিত করে দূষণ ও দখলমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।