এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

ওয়ানডে সিরিজ হারের পর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২৮ রানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে আগে ব্যাট করে তারা ৫ উইকেটে ১৬৩ রান তোলে। ম্যাচসেরা এইডেন মার্করাম ৩৩ বলে ৪৮ রান করেন। রেজা হেনড্রিকস করেন ৩০ বলে ৩৮ রান। লঙ্কার পক্ষে হাসারাঙ্গা ডি সিলভা ২ উইকেট নেন। জবাবে ৬ উইকেটে ১৩৫-এ থামে শ্রীলঙ্কা। ৬৬ রানে দিনেশ চান্দিমাল অপরাজিত ছিলেন।