এনআরবি ব্যাংক লিমিটেড আইপিও ইস্যু ম্যানেজার হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডকে নিয়োগ দিয়েছে। গতকাল রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমানের উপস্থিতিতে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন মাহমুদ শাহ এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ ছাড়া শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মহিউদ্দিন মোল্লা নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যানদ্বয় থাতাইয়ামা কবির ও মোহাম্মদ জামিল ইকবাল, শাহজালাল ইসলামী ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি